প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
নতুন সিনেমায় শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকা
সংবাদ দিগন্ত ||
পাকিস্তানি এক নায়িকার সঙ্গে ‘মহব্বত’ সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের সঙ্গে পাকিস্তানের যৌথ কাজের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে বলে জানিয়েছেন এই অভিনেতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে শাকিব খান এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, পাকিস্তানের একজন অভিনেত্রীও সিনেমাটিতে অভিনয় করবেন। তবে ওই অভিনেত্রীর নাম প্রকাশ করেননি তিনি। শাকিব খান বলেন, পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে বাংলাদেশের একটি কাজ হতে যাচ্ছে। দেশটির চলচ্চিত্র অঙ্গন সম্পর্কে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, সেখানে প্রায় ১ হাজার ২০০টি চালু সিনেমা হল রয়েছে। মাল্টিপ্লেক্সের সংখ্যাও উল্লেখযোগ্য।আরও পড়ুন,যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার সুন্দরীদের দেশটির কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত আয় করে বলেও উল্লেখ করেন তিনি। শাকিবের ভাষ্য, বাংলাদেশের চলচ্চিত্রশিল্পও পিছিয়ে থাকবে না। তাঁর এই বক্তব্যে দুই দেশের চলচ্চিত্র অঙ্গনে যৌথ কাজের সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমার শুটিং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে সিনেমাটির পাকিস্তানি অভিনেত্রীর পরিচয়, চরিত্র কিংবা যৌথ প্রযোজনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত