প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল সেমিফাইনালে মাঠে নামছে
সংবাদ দিগন্ত ||
গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ দল আজ সাএফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। ফাইনাল নিশ্চিত করার এই ম্যাচটিকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। শ্রীলঙ্কা বধের নায়ক সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিব হোসেনদের নিয়ে গড়া বর্তমান বাংলাদেশ দল জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে আছে। সাফ ও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০০৫ সালের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সুজনের একমাত্র গোলে জয়ের ঐতিহাসিক স্মৃতি যেমন অনুপ্রেরণা জোগাচ্ছে, তেমনি অতীতের পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষেই কথা বলছে। তবে এবারের পাকিস্তান দল আগের মতো নয়। ইউরোপ ও বিশ্বের বিভিন্ন লিগে খেলা বেশ কয়েকজন বংশোদ্ভূত ফুটবলার যোগ দেওয়ায় দলটির শক্তি বহুগুণ বেড়ে গেছে। আরও পড়ুন,ফুটবলজগতের গল্পে পর্দায় আসছেন রোনালদোভারতের বিপক্ষে ৩ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে দুই গোল শোধ করার ঘটনা প্রমাণ করে যে পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। পাকিস্তানের স্কোয়াডে ডেনমার্ক প্রবাসী দীর্ঘদিনের অভিজ্ঞ গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট, ফিনল্যান্ড প্রবাসী উমর নাওয়াজ এবং নিউজিল্যান্ডের ক্লাবে খেলা ডিফেন্ডার হারিস আলী জেবের মতো ফুটবলাররা রয়েছেন। পাশাপাশি বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা শায়েক দোস্ত ও সৈয়দ আলী রাজার মতো খেলোয়াড়রা এ দেশের কন্ডিশন ও ফুটবলারদের সম্পর্কে ভালো ধারণা রাখেন। অন্যদিকে, মারাদোনার সাবেক সতীর্থ এবং পেরুর কিংবদন্তি ফুটবলার নলবার্তো আলবিনো সোলানো টডকোর কোচিংয়ে খেলছে পাকিস্তান। ফলে বাংলাদেশের মার্কিন কোচ থমাস ডুলির সঙ্গে তার কৌশলগত লড়াই বা 'মাইন্ড গেম' ম্যাচটিকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলবে। সব মিলিয়ে দুই দলের প্রবাসী ও দেশি ফুটবলারদের এই হাইভোল্টেজ লড়াইয়ে দারুণ এক ফুটবল যুদ্ধের অপেক্ষায় রয়েছে দক্ষিণ এশিয়া।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত