প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
দেবহাটায় জামায়াত-বিএনপি নেতাদের যৌথ উদ্যোগে খেলার মাঠ ও কবরস্থান উদ্বোধন
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার খেলার মাঠ ও কবরস্থানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ যৌথভাবে এসব স্থাপনার উদ্বোধন করেন। স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম এমদাদুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার ও সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম। আরও পড়ুন,গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭এ ছাড়া উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, ওয়ার্ড জামায়াতের সভাপতি আফতাবুজ্জামান ও সেক্রেটারি জহুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মিষ্টিসহ দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খেলার মাঠ ও কবরস্থান উদ্বোধনের মধ্য দিয়ে শশাডাঙ্গা এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন ঘটেছে। খেলার মাঠটি স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা এবং শারীরিক-মানসিক বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি কবরস্থানটি এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক প্রয়োজন পূরণে সহায়ক হবে।অনুষ্ঠানের অন্যতম ইতিবাচক দিক ছিল দুই ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একই উদ্যোগে অংশগ্রহণ। স্থানীয় জনস্বার্থসংশ্লিষ্ট একটি কাজে তাঁদের সম্মিলিত উপস্থিতি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে পারস্পরিক সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতেও এলাকার শিক্ষা, ক্রীড়া, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত