প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
মাদারীপুর সদর থানা এলাকা হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন কে গ্রেফতার করলেন ডিবি পুলিশ
মোঃ সবুজ খান মাদারীপুর ||
মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা এলাকা হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ১৩/১১/২০২৬ খ্রি. রাত ০২.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন পূর্ব এওজ সাকিনস্থ পূর্ব এওজ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামী ০১। মোঃ সাজ্জাদ আকন(২১), পিতা-আলমগীর আকন, সাং-পেয়ারপুর, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর এর দখল হতে হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত