প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ৩ জন ছিনতাইকারী, রাজনৈতিক মামলার ৩ জন আসামি এবং ৯ জন মাদকসেবীসহ মোট ১৫ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।আরও পড়ুন, মির্জাপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দপুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়। পাশাপাশি রাজনৈতিক মামলায় ৩ জন আসামি এবং ৯ জন মাদকসেবীকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় ছিনতাই, মাদকসেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত