প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় ১৮ জন গ্রেফতার
পীর মোহাম্মাদ ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলা, বৈষম্যবিরোধী মামলা, নিয়মিত মামলা এবং মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সোনারগাঁ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী হিসেবে ১২ জন এবং নিয়মিত মামলায় ২ জন রয়েছেন।সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দুজন হলেন জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার সাগর (২৮) ও পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূঁইয়া (৪৩)। বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার দুজন হলেন পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার আসাদ সরকার (৪৯) এবং মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)।আরও পড়ুন, দেবহাটায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, ডাম্পারের দাপটে বেহাল সরকারি রাস্তাএ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেফতার ১২ জন হলেন—রমজান (৩৮), মারুফ হাসান (২২), আবু হানিফ (২৪), রাব্বি (২১), শিমুল (২১), রুবেল (৩৮), রিফাত (১৯), মেহেদী হাসান (২২), শাহিন ভূঁইয়া (২৫), আমজাদ (৩৫), ইমন মিয়া (১৯) ও ইমন (২৭)। তারা সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্যদিকে নিয়মিত মামলায় গ্রেফতার দুজন হলেন সাদিপুর ইউনিয়নের দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) এবং কোবাগা এলাকার শান্ত মিয়া (২২)।পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত