প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
গত ১২ বছরের মধ্যে পাকিস্তানে এক মাসে সর্বোচ্চ জঙ্গি হামলার রেকর্ড
সংবাদ দিগন্ত ||
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ সোনার খনির বিরুদ্ধে যৌথ অভিযান চলাকালে ভয়াবহ বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টা গুলিতে ১৮ জন সন্ত্রাসীও নিহত হয়। বুধবার (১১ নভেম্বর) কোহাটের দারাবো কাচ এলাকায় অবৈধ সোনার খনন কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে নিরাপদে ফেরার পথে পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী সন্ত্রাসীদের সঙ্গে স্থানীয় অপরাধী চক্রের গভীর যোগসাজশ ছিল। অতর্কিত এই আক্রমণের পরপরই পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। উভয় পক্ষের মধ্যে চলা তীব্র বন্দুকযুদ্ধে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়। তবে এই রক্তক্ষয়ী সংঘর্ষে খাইবার পাখতুনখোয়া পুলিশের ১০ জন সদস্য প্রাণ হারান। আরও পড়ুন,ফিলিস্তিনি রাজনীতিতে টিকে থাকতে নতুন পথ খুঁজছে হামাসঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই হামলায় জড়িত অপরাধী চক্র ও তাদের স্থানীয় সহযোগীদের চিহ্নিত করে কঠোর আইনি ও সামরিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশটিতে মোট ২২৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, যা গত ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ রেকর্ড। এর ঠিক আগের মাস আগস্টেও দেশটিতে ১৯৯টি সন্ত্রাসী হামলার ঘটনা নথিভুক্ত হয়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ করা হচ্ছে যে, প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন সশস্ত্র জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে প্রবেশ করে এসব নাশকতামূলক হামলা চালাচ্ছে। সীমান্তবর্তী এই নিরাপত্তা সংকট নিরসনে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক দফা কূটনৈতিক ও নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী বা কার্যকর সমাধান আসেনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত