প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যবস্থা নেবেন, নাকি জনগণ আইন হাতে তুলে নেবে: আসিফ মাহমুদ
সংবাদ দিগন্ত ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এই হামলায় আকস্মিক আগুন ধরে গিয়ে বাড়ি ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। পাশাপাশি হামলায় তার মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। আরও পড়ুন,আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ফোনে হুমকির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরালগভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই লোমহর্ষক হামলার কথা দেশবাসীকে জানান নুসরাত নিজেই। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুক পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, “নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?” ওই পোস্টে তিনি নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন দৃশ্যের ছবিও যুক্ত করে দিয়েছেন। তার এই হুশিয়ারিমূলক ও প্রতিবাদী বার্তা প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত সময়ের মধ্যে এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত