প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮
ফজলে হুদা অনিক ||
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন, একজন ছিনতাইকারী, একজন মাদকসেবী, একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং দুটি নিয়মিত মামলার আসামি রয়েছেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চোর ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার তিনজন হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার কাদের হোসেনের ছেলে মোহাম্মদ আলম (৫২), কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. দিদারুল আলম (৩২) এবং একই এলাকার ফরিদুল আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৬)।এ ছাড়া ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে মো. মাঈন উদ্দিন প্রকাশ জিয়া (৩৩)।আরও পড়ুন,গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছেন মো. মোস্তাক আহাম্মদ (৩৩)।গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকার মৃত নুরুল হুদার ছেলে মো. নাসির উদ্দিনকে। তাঁর নামে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশ জানিয়েছে।অন্যদিকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলেন—কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী এলাকার ইউসুফ আলীর ছেলে মামুন হোসাইন প্রকাশ ক্যামেরাম্যান মামুন (২৮) এবং পিএমখালী ইউনিয়নের মধ্যমপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আরিফ উল্লাহ (৪০)।পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মামুন হোসাইনের বিরুদ্ধে ২০২৫ সালের একটি চুরি ও দস্যুতার অভিযোগসংক্রান্ত মামলা এবং ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২০২৪ সালের একটি মামলা এবং মো. মাঈন উদ্দিন প্রকাশ জিয়ার বিরুদ্ধে চুরি ও সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত