প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তায় স্কুল ঘর নির্মাণ করে দিলেন ইউএনও মাসুদ রানা
আশরাফুল ইসলাম সবুজ ||
নরসিংদীর রায়পুরায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন টিনশেড স্কুল ঘর নির্মাণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বিদ্যালয়ের মূল ভবনে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখতে এ উদ্যোগ গ্রহণ করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা।আরও পড়ুন, ক্লাস পার্টিতে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনাউপজেলা প্রশাসনের সহায়তায় নির্মিত নতুন টিনশেড স্কুল ঘরটিতে শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্যান, লাইট, নতুন বেঞ্চ, চেয়ার ও টেবিল সরবরাহ করা হয়েছে। আজ নবনির্মিত স্কুল ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। নতুন স্কুল ঘর পেয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তাঁদের মতে, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত