প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
শ্রীপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযান: ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
গাজীপুর প্রতিনিধি:মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন১। মোঃ শাকিল (১৯): পিতা- ইয়াকুব, সাং- গিলারচালা, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর। তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।২। মোঃ নাঈম (৩৩): পিতা- মোঃ কাজল মিয়া, সাং- পেলাইদ, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর। তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।৩। মোঃ সাইফুল ইসলাম (৩২): পিতা- হেলাল শেখ, সাং- পটকা, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর। তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত