প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজার পুলিশের বিশেষ অভিযান, কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ১৬
ফজলে হুদা অনিক ||
কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, মাদক সেবনের অভিযোগে চারজন এবং বিভিন্ন ধর্তব্য অপরাধে ১১ জন রয়েছেন। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের এলাকায় চোর ও ছিনতাইকারীসহ অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন উজির আলী (৪০)। তিনি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের তেলীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন, মিঠাপুকুরে বাসস্ট্যান্ডে ককটেল সদৃশ্য ৫টি বস্তু নিক্ষেপ, এলাকায় আতঙ্কএ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন খোরশেদ (২৭), নুরুল আমিন (২২), মো. রুবেল (২০) ও মো. ফারুক (১৮)। তাঁদের মধ্যে কয়েকজন কক্সবাজার পৌরসভা ও আশপাশের এলাকার বাসিন্দা। অন্যদিকে বিভিন্ন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ১১ জন হলেন মো. জুবাইর (২৪), আব্দুল্লাহ (২২), জাহিদুল ইসলাম সাগর, সামিউল ইসলাম রাব্বি প্রকাশ সামি, রায়হান (২৫), মারুফ (২৩), হাসেম (২২), রাব্বি শেখ (২৬), ইমরান হোসেন রিফাত (২১), মো. মাহিম (৩২) ও মো. ফয়সাল (২০)। পুলিশের দেওয়া তথ্যে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বের মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) সংক্রান্ত তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত