প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কসবায় পৃথক অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৪
শরিফুল ইসলাম ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে খাড়েরা বাজার এবং একই দিন দুপুরে কুটি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটের দিকে কসবা থানাধীন খাড়েরা ইউনিয়নের খাড়েরা বাজার এলাকায় অভিযান চালিয়ে কসবা থানার একটি মামলার (মামলা নং-১৩, তারিখ: ১০/১১/২০২৬) তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুটি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বির হোসেন বাবু (২১) ও ইমরান হোসাইন (২৩)। তারা দুজনই কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইশার গ্রামের বাসিন্দা। অপরজন হলেন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হিসেবে পরিচিত আনিসুর রহমান (৪৬)। তিনি বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামের বাসিন্দা।আরও পড়ুন, কালীগঞ্জে গোডাউন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, আহত আরও এক নারীএদিকে, কসবা থানার ২০২৫ সালের ২২ এপ্রিল দায়ের করা ২৫ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলমগীর মিয়া (৪৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কুটি ইউনিয়নের কুটি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কসবা উপজেলার লেসিয়ারা গ্রামের দুবরাজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত