প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ হাজার ২০০ পিচ ইয়াবা উদ্ধার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২১
ফজলে হুদা অনিক ||
কক্সবাজারে অপরাধ দমন ও চোর-ছিনতাইকারী গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদক সেবনকারী, বিভিন্ন ধর্তব্য অপরাধে আটজন এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী ওসমান গণি প্রকাশ বাপ্পি (২৯)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে শরীয়তপুরের নড়িয়া ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানায় পৃথক মামলা রয়েছে। এছাড়া অভিযানে ১১ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া, চকরিয়া ও চট্টগ্রামের সাতকানিয়া এলাকার আরও পড়ুন, বাঁচার আকুতি হাফিজুলের, ‘মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান’বাসিন্দা রয়েছেন। গ্রেপ্তারদের একজন আব্দুল হামিদ রানা প্রকাশ আবুল কালামের বিরুদ্ধেও ঢাকার গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। অন্যদিকে, বিভিন্ন ধর্তব্য অপরাধে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে জাহেদুল ও ওয়াজেদ আলী নামে দুজনের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ। বিশেষ করে ওয়াজেদ আলীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. রাসেল (১৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং চোর-ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত