প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন
ইমাম হোসেন ইমন ||
চট্টগ্রামের পতেঙ্গায় শাহজাদায়ে গাউছুল আজম, আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর (ম.জি.আ.) শুভ আগমন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সোমবার (৯ নভেম্বর) বাদ মাগরিব পতেঙ্গার মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারীর পতেঙ্গা থানা শাখার অর্থ সম্পাদক কামাল উদ্দিনের প্রয়াত মা এবং সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার প্রধান উপদেষ্টা মো. আবুল হাসেমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। মাহফিলে মরহুম ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য বিশেষ দোয়া করা হয়।আরও পড়ুন, গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসে আগুনএর আগে বাদ মাগরিব মরহুম ও মরহুমার রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত, খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে শাহজাদায়ে গাউছুল আজম আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর (ম.জি.আ.) উপস্থিতিতে বিশেষ আখেরি মোনাজাত পরিচালিত হয়। এতে দেশ, জাতি, সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি বিশ্বের সব প্রয়াত মা-বাবার আত্মার মাগফিরাত কামনা করা হয়। রুহানি এ মাহফিলে পতেঙ্গার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমান, জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আশেকান ও ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন। তাঁরা সম্মিলিতভাবে মোনাজাতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত