প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ভারতীয় তরল মাদক ফেয়ারডিলসহ গ্রেপ্তার ৩
মোঃ সাজ্জাদ মিয়া ||
ময়মনসিংহ নগরীর পৌর সুপার মার্কেট এলাকা থেকে ভারতীয় ১৪ বোতল তরল মাদক ফেয়ারডিলসহ (FAIRDYL) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কে.বি. ইসমাইল রোডের পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সেলিম মিয়ার নেতৃত্বে এসআই আজগর সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ভালকী গ্রামের শামসুল হকের ছেলে শামীম হোসাইন (২৮), মৃত আব্দুল বরুর ছেলে ছোট্ট আবু (৪৭) এবং আনিরুল ইসলামের ছেলে আল মাসুদ (৩৯)।আরও পড়ুন, আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইন ও চুরি মামলার দুই আসামি গ্রেপ্তারপুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ভারতীয় ১০০ মিলিলিটারের ১৪ বোতল ফেয়ারডিল (FAIRDYL) তরল মাদক উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির আইসি সেলিম মিয়া।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত