প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
সংবাদ দিগন্ত ||
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমার পাশাপাশি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় সোমবার (৯ নভেম্বর) স্বর্ণের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা গেছে। এসব তথ্যের ওপর নির্ভর করতে পারে সুদের হার নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্ত। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৪.৪৩ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দামও ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১০৩.৬০ ডলারে ওঠে। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানের সম্ভাবনা এ বৃদ্ধিতে ভূমিকা রাখে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়। তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো রয়েছে। স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস জাবুরাসের মতে, তেলের দাম কমা, ডলারের দুর্বলতা এবং বন্ডের ফলন হ্রাস স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রাখছে। ডলারের দর কমায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়েছে।আরও পড়ুন, সংকটের মধ্যেও বৈদেশিক বাণিজ্যে এগিয়েছে ৯ শিল্প গ্রুপগত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমেছিল। ওই প্রতিবেদনের পর ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উঁচুতে রাখতে পারে—এমন ধারণা জোরালো হয়। এতে ডলারের দর ও মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বেড়েছিল। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের অংশগ্রহণকারীদের ৮১ শতাংশ। কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের আগে এ হার ছিল ৭৩ শতাংশ। বাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) দিকে। মঙ্গলবার সিপিআই এবং শুক্রবার পিপিআই প্রকাশিত হওয়ার কথা। মূল্যস্ফীতির এ তথ্য ফেডের পরবর্তী নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি থাকলে সুদের হার বাড়ানোর চাপ তৈরি হবে, যা স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিপরীতে মূল্যস্ফীতি কম থাকলে স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২.৫১ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ০.৮ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৫.৮৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩.২৪ ডলারে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত