প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
হামজা ফিরেছেন, ফারহানের ঢাকায় পৌঁছানোর অপেক্ষা
সংবাদ দিগন্ত ||
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলতে সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। তবে একই সময়ে দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে দোহায় আটকে গেছেন আরেক ফুটবলার ফারহান আলী। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেন হামজা চৌধুরী। ক্লাবের খেলা থাকায় ভুটানের বিপক্ষে বাংলাদেশের আগের ম্যাচে খেলতে পারেননি তিনি। একই কারণে ওই ম্যাচে ছিলেন না ফুলহাম থেকে ধারে বোরহ্যাম উডে খেলতে যাওয়া ফারহান আলীও। সোমবার থেকে শুরু হয়েছে নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতি।আরও পড়ুন, কাভারাস্খেইয়া, দেম্বেলে ও হাকিমিকে ছাড়াই মাঠে নেমেছিল লুইস এনরিকের দলএ সময়ে জাতীয় দলের হয়ে খেলতে ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাবগুলো। এ কারণে হামজা ও ফারহানের আজ বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। তবে ফ্লাইট জটিলতায় দেরিতে পৌঁছানোর কারণে আজকের অনুশীলনে থাকতে পারছেন না ফারহান। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার বিকেলে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরই মধ্যে ভুটানের বিপক্ষে জয় এবং অন্য ম্যাচে ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচকে সামনে রেখে দলের প্রস্তুতিতে যোগ দিতে ঢাকায় এসেছেন হামজা। ফারহানের অপেক্ষা এখন ফ্লাইট জটিলতা কাটিয়ে দেশে ফেরার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত