প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
সংবাদ দিগন্ত ||
দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।আরও পড়ুন, সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, চলতে পারে ১০ কার্যদিবসতিনি বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে ভবিষ্যতে কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসি সচিব। তবে বর্তমানে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী করা হবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া ছয় বছর বয়স থেকে নাগরিকদের তথ্য সংগ্রহের পরিকল্পনার কথাও জানিয়েছেন আখতার আহমেদ। তবে এ তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত