প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের নির্দেশ পিবিআইকে
সংবাদ দিগন্ত ||
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মানহানির মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী। রোববার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়। এর আগে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বাদী। মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর দায়ের করা দুটি পৃথক মামলা চলমান রয়েছে। এসব মামলা দায়েরের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীকে নিয়ে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন। গণমাধ্যমেও বাদী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগ করা হয়েছে।আরও পড়ুন, যে কণ্ঠ নিয়ে সমালোচনা, সেই কণ্ঠেই মাতিয়েছেন পাঁচ দশকঅভিযোগে আরও বলা হয়, গত বছরের ৭ নভেম্বর তিশা ফেসবুক মেসেঞ্জারে বাদীকে কল করে তাঁর ছবি প্রকাশ করে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন। এ সময় তিনি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ বাদীর দাবি, গত ২৭ অক্টোবর তাঁর অজান্তে একজন নারীকে চুম্বনের একটি ছবি ফেসবুকে প্রকাশ করা হয়। পাশাপাশি দুই নাবালক শিশুর ছবিও প্রকাশ করা হয়। এসব ছবির সঙ্গে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে। বাদী জানান, ২৭ অক্টোবর রাত ১১টার দিকে বিষয়টি তাঁর নজরে আসে। পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সরানো হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাদী সম্পর্কে বিভিন্ন ব্যক্তির কাছে আপত্তিকর মন্তব্য এবং মামলা করার কারণে তাঁকে নিয়ে কটূক্তি করার অভিযোগও আনা হয়েছে। এসব কর্মকাণ্ডে সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় দাবি করেছেন বাদী। তবে মামলার অভিযোগগুলো এখনো তদন্তাধীন। আদালতের নির্দেশে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনি অগ্রগতি স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত