প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
‘মুখোশ উন্মোচন করতে চেয়েছি’, জামায়াত নেতাদের নিয়ে রাশেদ
সংবাদ দিগন্ত ||
জামায়াতের নেতা গাজী নজরুল ইসলাম ও আমির হামজাকে দলটির জন্য ‘অভিশাপ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, এসব ঘটনার মাধ্যমে জামায়াতের নেতৃত্বে থাকা ব্যক্তিদের একটি অংশের মুখোশ উন্মোচন করতে চেয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, দ্য ডিসেন্ট ও রিউমার স্ক্যানারের মতো তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত আমির হামজার কথিত অডিও কথোপকথন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কি না। তিনি দাবি করেন, কোনো তথ্য শেয়ার করার আগে সেটির সত্যতা যাচাই করে নেন। রাশেদ খাঁন তাঁর পোস্টে জামায়াতের মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ও ল্যাপটপ-সংক্রান্ত ঘটনা এবং দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগের কথাও উল্লেখ করেন। পাশাপাশি আমির হামজাকে ঘিরে ওঠা ব্যক্তিগত জীবনসংক্রান্ত অভিযোগের প্রসঙ্গ তোলেন।আরও পড়ুন,ছাত্রদলে নির্ধারিত কর্মসূচিতে অনুপস্থিতি বরদাস্ত না করার বার্তা কেন্দ্রীয় ও শাখা সংসদের এসব তথ্য যাচাই করেই শেয়ার করেছেন বলে দাবি করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্যগুলো মিথ্যা প্রমাণ করতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেননি বা চ্যালেঞ্জ জানাননি। পোস্টে তিনি আরও লেখেন, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান দেওয়া জামায়াতের নেতৃত্বে কারা রয়েছেন, তা তুলে ধরাই তাঁর উদ্দেশ্য। তাঁর অভিযোগ, দলটির কিছু নেতার বিরুদ্ধে নারীঘটিতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। শেষে রাশেদ খাঁন বলেন, অতীতে জামায়াতের পরিচয় ও সংশ্লিষ্টতা বোঝা কঠিন ছিল। তবে গণঅভ্যুত্থানের পর দলটির পরিচয়ে আবির্ভূত হওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে বলে তিনি দাবি করেন। তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য কিংবা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত