প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলার নতুন কমিটি গঠিত
আশরাফুল ইসলাম সবুজ ||
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মাওলানা মোবারক হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জহিরুল ইসলাম-এর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় নরসিংদী বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক এম এম মাহমুদুল হাসান। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেন, “যুবসমাজ একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি।” এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির প্রকৃত মুক্তি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই। প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুফতি মনসুর আহমদ সাকী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় আদর্শিক যুব নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। যুবসমাজকে অন্যায়, দুর্নীতি, আধিপত্যবাদ ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশপ্রেম, দায়িত্বশীলতা ও ইসলামী মূল্যবোধ ধারণ করে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, অর্থনৈতিক সংকট, আরও পড়ুন,সখীপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপস্থিত মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রীযুবসমাজের কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সংকট, ফিলিস্তিনের স্বাধীনতা ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। পাশাপাশি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় আদর্শিক যুবসমাজের ভূমিকা অপরিসীম। যুবকদের মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ); অ্যাডভোকেট মনির হোসেন, কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ; আলহাজ্ব আশরাফা হোসেন ভূঁইয়া, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা; মাওলানা আরিফুল ইসলাম মোল্লা, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা এবং মুহাম্মদ আতিকুর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে নরসিংদী জেলা ও বিভিন্ন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষপর্যায়ে ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মোবারক হোসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. জহিরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত