প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
জ্বালানি খাতে আগ্রহ: এলএনজি সরবরাহ ও তেল-গ্যাস ক্ষেত্র উন্নয়নে রাশিয়ার প্রস্তাব
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গত ৫ নভেম্বর ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে এই চুক্তি সই হয়। বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার, যা আরও বাড়াতে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার ওপর জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকের সাইডলাইনে এই চুক্তি সই হয়। সফররত রুশ প্রতিনিধিদলের নেতা ইলিয়া শেস্তাকভ জানান, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর ও বিকল্প অর্থ পরিশোধব্যবস্থা গড়ে তোলা জরুরি। আরও পড়ুন,সরকারি চাকরিজীবীদের জন্য নতুন ঝুঁকি ভাতার সুপারিশ আসতে পারেএছাড়া তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান এলএনজি চাহিদা পূরণ এবং তেল-গ্যাস ক্ষেত্র উন্নয়নে রাশিয়া আর্থিক ও কারিগরি সহায়তায় প্রস্তুত বলে জানান। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনও দুই দেশের সম্পদ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরির ওপর জোর দেন। বর্তমানে বাংলাদেশ থেকে রাশিয়ায় তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও খাদ্যপণ্য রপ্তানি হয়। অন্যদিকে রাশিয়া থেকে গম, সার ও শিল্পকারখানার যন্ত্রপাতি আমদানি করা হয়। পাশাপাশি রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ১,২৬৫ কোটি ডলারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চলতি নভেম্বরের শেষ দিকেই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, বিকল্প লেনদেন ব্যবস্থা ও সরবরাহ অবকাঠামো উন্নত হলে এই স্মারক দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে বড় ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত