প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে জিএমপির বিদায়ী কমিশনার ইসরাইল হাওলাদারকে সংবর্ধনা
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিদায়ী পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পাওয়ায় শনিবার (৭ নভেম্বর) জিএমপি সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী প্রথা অনুসরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে জিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সহকর্মীদের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন বিদায়ী কমিশনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। জানা গেছে, ২০২৫ সালের ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। আরও পড়ুন,জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচিপরবর্তী সময়ে ১৯ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১১ মাস ১৯ দিন জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশি সেবা কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন। সম্প্রতি তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। এ পদোন্নতির পরিপ্রেক্ষিতে তাঁর দায়িত্বকালীন সময়ের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে জিএমপি সদর দপ্তরে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে জিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাঁর সঙ্গে কর্মকালীন বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত