প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে ঐতিহাসিক র্যালীতে প্রধানমন্ত্রীর সাথে মহানগর বিএনপির হাজারও নেতাকর্মী
খোকন আহমেদ ||
ঐতিহাসিক ৭ নভেম্বরের র্যালীতে গাজীপুর মহানগরের হাজার হাজার নেতাকর্মী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির র্যালীতে অংশগ্রহণ করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। ৭ নভেম্বর সকাল ১১ টা থেকে নগরের ৮ টি থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন রমনা পার্কে। এতে পুরো রমনা পার্ক গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। পুর্ব নিধারিত সময়ে নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে পায়ে হেঁটে র্যালীতে অংশ গ্রহন করেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। র্যালী সফল ও স্বার্থক করতে দুপুর আড়াইটায় রমনা পার্ক থেকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর -২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি নেতৃত্ব দেন।আরও পড়ুন, জাতীয় বিল্পব ও সংহতি দিবসে মহেশপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতএ সময় উপস্থিত ছিলেন নগরের ৮ টি থানা বিএনপির সভাপতি / সাধারণ সম্পাদক, আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক, সদস্য সচিব সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। ১৯৭৫-এর এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন পথ উন্মোচন করে। বন্দিদশা থেকে মুক্ত হন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রান্তিকালে তাঁর দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যায় স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও স্বনির্ভরতার পথে। তাই আজকের এই দিনে দেশের সর্বস্তরের জনগণকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিপ্লব ও সংহতি দিবসের আন্তরিক শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত