প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
ফুলবাড়ীয়া কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
মোঃ আকরাম হোসেন ||
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) কলেজের শহিদ রিদওয়ান হোসাইন সাগর হলরুমে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডা. গোপাল চন্দ্র সরদারের সভাপতিত্বে সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন। আলোচনা সভায় কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান ২০১৬ সালে কলেজ জাতীয়করণের দাবিতে সংঘটিত রক্তাক্ত আন্দোলনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হলেও নভেম্বর মাসটি ফুলবাড়ীয়া কলেজ পরিবারের কাছে শোক ও বেদনার। ২০১৬ সালে কলেজ জাতীয়করণের দাবিতে উপজেলাবাসী টানা ৩৫ দিন আন্দোলনে ২৭ নভেম্বর পুলিশের হামলায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল ও পথচারী সফর আলী নিহত হন।আরও পড়ুন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে: এমপি ইজ্জতউল্লাহতিনি আরও বলেন, নভেম্বর এলেই সেই বেদনাবিধুর স্মৃতি ফিরে আসে। পুলিশের গুলি, টিয়ারশেল ও রাবার বুলেটের আঘাত, এমনকি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনকারীদের ওপর হামলার দৃশ্য আজও ভুলতে পারি না। সেই দিনের স্মৃতি আমাদের জন্য গভীর বেদনার। প্রভাষক হাবিবুর রহমান কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি ও সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন করতে গিয়ে মানুষ প্রাণ দিয়েছেন, সেই কলেজ জাতীয়করণের উদ্যোগ নেওয়া হোক। নভেম্বরের এই শোকাবহ মাসে জাতীয়করণের ঘোষণা এলে তা নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। সভায় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত