প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় বাস নিহত ২
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে দুই যাত্রী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার রেলবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং মো. ইসরাফিল (৫৬)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারগামী ‘তিসা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস কেরানিহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে উল্টে যায়। বাসটিতে কুমিল্লার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।আরও পড়ুন,সুনামগঞ্জের শাল্লায় জমি সংক্রান্ত সংঘর্ষে প্রাণহানি ও প্রতিপক্ষের ৪০টি বাড়িঘর লুটপাটের অভিযোগ তাঁরা শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, সাতকানিয়া ফায়ার সার্ভিস, সাতকানিয়া থানা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে সহযোগিতা করছেন। দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত