প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
গলার সমস্যায় ভুগছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
সংবাদ দিগন্ত ||
মোশাররফ করিমের বিপরীতে পরপর তিনটি নাটকে অভিনয় করে দর্শকমহলে আলোচনায় এসেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বিশেষ করে ঝগড়াটে স্বভাবের গ্রামীণ নারীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। তবে একই ধরনের চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিক ও মানসিক চাপের মুখে পড়ছেন তিনি। এ কারণে চিকিৎসকও তাঁকে আপাতত ঝগড়াটে চরিত্রে অভিনয় না করার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীলাঞ্জনা নীলা এসব কথা জানান। তিনি বলেন, মোশাররফ করিমের সঙ্গে তাঁর প্রথম আলোচিত নাটক ছিল ‘জামাই বউ অতি চালাক’। এতে নিজের পরিচিত চরিত্রের বাইরে গিয়ে ঝগড়াটে এক গ্রামীণ নারীর ভূমিকায় অভিনয় করেন তিনি। দর্শকেরা চরিত্রটি পছন্দ করায় পরবর্তী নাটকগুলোতেও একই ধরনের চরিত্রে তাঁকে দেখা গেছে। নীলা জানান, বাস্তব জীবনে তিনি খুব একটা ঝগড়া করতে পারতেন না। নিজের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে না পারলেও অভিনয়ের প্রয়োজনে ঝগড়ার ভাষা ও অভিব্যক্তি রপ্ত করতে হয়েছে।আরও পড়ুন,হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনে কী বললেন দিঘী এ জন্য মায়ের সঙ্গে বসে টানা তিন-চার দিন অনুশীলনও করেছেন। তবে এ ধরনের অভিনয়ের প্রভাব পড়েছে তাঁর স্বাস্থ্যে। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে গলার সমস্যায় ভুগছেন। ঠিকমতো কথা বলতে অসুবিধা হচ্ছে এবং প্রায়ই অসুস্থ থাকছেন। ঝগড়ার দৃশ্যে অভিনয় করতে শারীরিক শক্তির পাশাপাশি মানসিক চাপও বেশি লাগে। এসব বিবেচনায় চিকিৎসক তাঁকে সতর্ক করেছেন। এ কারণে পরিচালকদেরও জানাচ্ছেন, আপাতত ঝগড়াটে চরিত্রে কাজ কমাতে চান। তবে একেবারে বাদ দিচ্ছেন না; পছন্দের গল্প ও চরিত্র বেছে কাজ করতে চান।নীলা জানান, মাঝখানে তিনটি সিনেমায় অভিনয়ের জন্য নাটক থেকে কিছুটা দূরে ছিলেন। এর মধ্যে একটি মুক্তি পেয়েছে, বাকি দুটি মুক্তির অপেক্ষায়। এখন তিনি মাধ্যম নয়, গল্প ও চরিত্রকে গুরুত্ব দিচ্ছেন। ভবিষ্যতে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের পাশাপাশি দেশের বাইরেও কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। অবসর সময়ে যোগব্যায়াম, ধ্যান, ব্যায়াম ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভালোবাসেন এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত