প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা
সংবাদ দিগন্ত ||
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার বিশ্বের ১২৬টি শহরের বায়ুমান পর্যবেক্ষণে ঢাকার স্কোর পাওয়া গেছে ১৮৯। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান স্কোর ৫৩৯, যা দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৭৩। তৃতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ১৯৪। অন্যদিকে ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরটির বায়ুমান স্কোর ১৬৫। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আরও পড়ুন,১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি যানবাহনের ধোঁয়া, ইটভাটা এবং নির্মাণকাজের ধুলাবালি ঢাকার বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসারসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায় দূষিত বায়ু। এ অবস্থায় ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত