প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
এনসিপির নেতাদের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ রনির
সংবাদ দিগন্ত ||
স্ত্রী দাবি করা এক নারীকে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক সংসদ সদস্য, কলাম লেখক ও জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব গোলাম মওলা রনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ওই নারীকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেছেন। বৃহস্পতিবার ৫ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে গোলাম মওলা রনি দাবি করেন, ব্ল্যাকমেইলিং ও ষড়যন্ত্রের শিকার হয়েও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। পোস্টে তিনি জানান, ইউনূস সরকারের সময় এক নারী স্ত্রী দাবি করে তার অফিসে উপস্থিত হন। পরিস্থিতি বিবেচনায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডাকেন। ওই নারী বিয়ের কাগজপত্র থাকার দাবি করলেও তা দেখাতে পারেননি বলে জানান রনি। পরবর্তী সময়ে ওই নারী তার ধানমন্ডির বাসায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে শাহবাগ থানায় অভিযোগ করেন তিনি। পরে থানায় কথিত কাবিননামার একটি কপি সংগ্রহ করা হয় বলে দাবি করেন সাবেক এই সংসদ সদস্য।আরও পড়ুন,কটিয়াদীতে জামায়াত নেতার সংবর্ধনায় নেতাকর্মীদের ঢলরনি জানান, আইনজীবীদের পরামর্শে দীর্ঘ আইনি জটিলতা এড়াতে কথিত কাবিন অনুযায়ী তালাকের নোটিশ পাঠান এবং দেনমোহরের ১০ লাখ টাকা পরিশোধ করেন। তার দাবি, এরপরও ওই নারীর পক্ষ থেকে সামাজিক সম্মানকে পুঁজি করে বিভিন্ন দাবি জানানো হয়। তিনি আরও বলেন, ওই নারীর সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তার বিরুদ্ধে আদালতে মামলা করার সিদ্ধান্ত থেকে সরে আসেন। এ ঘটনায় পরিবার ও আত্মীয়স্বজন শুরু থেকেই তার পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। নিজের পোস্টে ইউটিউবার ইলিয়াস ও বনি আমিনের বিরুদ্ধেও তাকে হেয় করার উদ্দেশ্যে ভিডিও ও সাক্ষাৎকার প্রচারের অভিযোগ তোলেন গোলাম মওলা রনি। এ ছাড়া পরবর্তী সময়ে এনসিপির নেতাদের ওই নারীকে ঘিরে রাজনৈতিক তৎপরতা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। পোস্টের শেষাংশে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে গোলাম মওলা রনি বলেন, জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলা করলেও অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি। অযথা কারও সঙ্গে বিরোধে না জড়ালেও কেউ ক্ষতি করতে এলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা মোকাবিলা করবেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নারী ও অন্য যাদের নাম এসেছে তাদের বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত