প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) বাসন থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বিপ্লব মিয়া (২৮)-কে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর জেলার বাসন থানাধীন চান্দপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ চুন্নু মিয়া বেপারী। আরও পড়ুন,কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৭অপরদিকে, জিএমপি প্রসিকিউশন মামলার আসামি মোঃ আলামিন ওরফে শ্রাবন (২১)-কেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার মৃত দুলালের ছেলে এবং শাহানাজ বেগমের সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন নিয়ামত সড়ক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এই দুই আসামিকে গ্রেফতারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত