প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধের ধরন বলল ইরান
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে ইরানে হামলা চালালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ইরানের এক সংসদ সদস্য। শুক্রবার (৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি বলেন, নতুন করে হামলা হলে ইরানের পাল্টা আক্রমণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তিনি আরও বলেন, ইরানের জবাব কোনো নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান কিংবা হামলার পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আরও পড়ুন,যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলারবরং পরিস্থিতি অনুযায়ী ব্যাপক ও বহুগুণ শক্তিশালী কৌশলগত জবাব দেওয়া হবে। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দেশটির বিরুদ্ধে যুদ্ধের একটি ধরন হিসেবে অভিহিত করেছেন এই সংসদ সদস্য। তিনি সতর্ক করে বলেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী এই অবরোধের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ববাজারের জ্বালানি সরবরাহ ও তেলের দামেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত