প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১
এম মিজানুর রহমান ||
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে থানাধীন আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে স্টেশন কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদরঘাট থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে পরিচালিত এ অভিযানে রুবেল হোসেনের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত তৎপরতার অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) দক্ষিণ এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) কোতোয়ালীর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। আরও পড়ুন,মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে চলো পাল্টাই যুব সংগঠনের উদ্যোগসদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এতে উপপরিদর্শক (এসআই) হিরক সিংহসহ থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। গ্রেপ্তার রুবেল হোসেন (৩৩) নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম অহিদুর রহমান এবং মায়ের নাম কহিনুর বেগম। পুলিশি তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন কদমতলী এলাকার ওয়েসিস হোটেলের তৃতীয় তলায় অবস্থান করছিলেন। অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী সদরঘাট থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটির নং ০৪ তারিখ ৫ নভেম্বর ২০২৬।মামলা দায়েরের পর গ্রেপ্তার রুবেল হোসেনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সদরঘাট থানা পুলিশ। উল্লেখ্য যে, সদরঘাট থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত