প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সংবাদ দিগন্ত ||
বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার পর হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। পরে দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি।আরও পড়ুন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের বিচারএ অবস্থায় দ্রুত তাকে সিলেট নগরে নিয়ে যাওয়া হয়। পরে বেলা সোয়া ১টার দিকে আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জুরেজ আবদুল্লাহ গুলজার আরও জানান, চিকিৎসকরা মন্ত্রীকে বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। এদিকে মন্ত্রীর হাসপাতালে ভর্তির খবরে তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত