প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার সন্দেহভাজন ৭ জনসহ গ্রেফতার ১২
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন সাতজন এবং জিএমপি প্রসিকিউশন মামলার পাঁচজন আসামি রয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সাতজন হলেন—নাঈম (২৫), ফিরোজ আহাম্মেদ সুমন (৩৫), মো. মোখলেছ আলী (৩০), মো. সোহাগ মিয়া ওরফে সোহাগ ওরফে আলমগীর (২২), হৃদয় ভান্ডারী (১৯), আবু সাঈদ (২২) ও জাহিদুল ইসলাম শুভ (২৩)। তাঁদের মধ্যে কয়েকজন গাজীপুর মহানগরীর বাসন, টঙ্গী পূর্ব ও সদর এলাকায় বসবাস করতেন। অন্যদিকে আবু সাঈদের বর্তমান ঠিকানা ঢাকার গুলশান এলাকায় বলে পুলিশ জানিয়েছে।আরও পড়ুন, গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পাশে এমপি রায়হান সিরাজী, দিলেন নগদ অর্থ ও খাদ্যসামগ্রীএ ছাড়া জিএমপি প্রসিকিউশন মামলায় গ্রেপ্তার অপর পাঁচজন হলেন—মো. সিয়াম (২৮), আব্দুল্লাহ আল নোমান (১৮), অলক সরকার (২৬), মো. সুপল মিয়া (১৮) ও আবু ইউসুফ আবির (২০)। তাঁরা গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, বিশেষ অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত