প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
জেলা গোয়েন্দার অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ ৩ ব্যবসায়ী আটক
এম এ মান্নান ||
সুনামগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভা এলাকায় গোয়েন্দার অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে ডিবি পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব বড়পাড়া সাকিনস্থ জনৈক নূর হোসেন এর ইসলাম মঞ্জিল নামক একতলা বিল্ডিং এর মধ্যে রোহানি ভেরাইটিজ ষ্টোর ভেতরে এবং ষ্টোরের সামনে উত্তর পাশে পশ্চিম তেঘরিয়া মতিউর রহমান এর একতলা বিল্ডিং এর ভেতরের উত্তর পাশের রুমে,গোয়েন্দার অভিযান পরিচালনা করে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। এবং ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করছে ডিবি পুলিশ। এসময় এসআই অঞ্জন চন্দ্র সরকার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মোঃ কামাল হোসেন, এসআই মাসুদ আহমদ, এসআই আব্দুর রহিম জিবান, এএসআইআরও পড়ুন,দেবহাটার চাঞ্চল্যকর শামীম হত্যা: যুবদল নেতা ভদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর মোহাম্মদ রৌশন আলী, এএসআই ইসমাইল হোসেন, এএসআই মোঃ খাদেমুল ইসলাম, কনস্টেবল দিপক মুন্ডা, কনস্টবল মোঃ মোশারফ হোসেন, কনস্টেবল কাওছার আহমদ অন্তর, কনস্টেবল ইমরান হোসেন,জেলা গোয়েন্দা শাখা,সুনামগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামী তাহিরপুর থানার বিন্নাকুলি গ্রামের পিতা মৃত জাহেদ মিয়ার ছেলে মোঃ আতাউল গনি (৩৪) সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মতিউল ইসলামের দুই ছেলে মাহিদুল ইসলাম তাহরিম (১৯) মোঃ মাজেদুল ইসলাম তানজির (১৯)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আতাউল গনি ওরফে রুবেল (৩৪) এর নিকট হইতে মোট ১০০ বোতল ফেন্সিডিল এবং ২নং ও ৩নং আসামীর হেফাজত হতে ৪৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পুলিশ কর্তৃক গৃহীত সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত