প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
জর্জিয়ার ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ গভর্নর কেইশা
সংবাদ দিগন্ত ||
বাবার কারাবাস ও মায়ের আর্থিক সংকটের মধ্য দিয়ে শৈশব কেটেছে তাঁর। সেই প্রতিকূলতা পেরিয়ে আইন পেশায় প্রতিষ্ঠা, বিচারকের দায়িত্ব পালন, আটলান্টার মেয়র এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব সামলে এবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন কেইশা ল্যান্স বটমস। তাঁর এ জয় মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করেছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী বটমস। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কোনো অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হলেন। একই সঙ্গে জর্জিয়ার প্রথম নারী গভর্নরও হতে যাচ্ছেন তিনি। অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স তাঁর জয়ের খবর নিশ্চিত করেছে। শৈশব ও শিক্ষাজীবনজর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া বটমস ফ্রেডরিক ডগলাস হাইস্কুলে পড়াশোনা করেন। পরে ফ্লোরিডা এঅ্যান্ডএম ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি অর্জন করেন। তাঁর বাবা প্রয়াত আরঅ্যান্ডবি সংগীতশিল্পী মেজর ল্যান্স। বাবার কারাবাস ও মায়ের আর্থিক টানাপোড়েন তাঁর বেড়ে ওঠায় প্রভাব ফেলেছিল বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।আরও পড়ুন,যুদ্ধের দায় নিতে হবে কাউকে: ট্রাম্পের উপদেষ্টারাজনীতিতে আসার আগে আইনজীবী হিসেবে কাজ করেন বটমস। বিচারকের দায়িত্বও পালন করেছেন।২০০৯ সালে আটলান্টা সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। ২০১৭ সালের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালের জানুয়ারিতে আটলান্টার ৬০তম মেয়র হিসেবে দায়িত্ব নেন। কোভিড-১৯ মহামারি এবং ২০২০ সালের বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় তিনি নগর প্রশাসনের নেতৃত্ব দেন। সাশ্রয়ী আবাসন ও বিচারব্যবস্থার সংস্কারে উদ্যোগ নিলেও অপরাধ পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে পড়েন। ২০২২ সালের জানুয়ারিতে মেয়রের দায়িত্ব ছাড়েন তিনি।হোয়াইট হাউস থেকে গভর্নর২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে যোগ দিয়ে হোয়াইট হাউসের অফিস অব পাবলিক এনগেজমেন্টের পরিচালক ও জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে ওই পদ ছাড়ার পর জর্জিয়ার রাজনীতিতে ফেরেন। ২০২৬ সালের নির্বাচনী প্রচারে স্বাস্থ্যসেবা, ন্যূনতম মজুরি বৃদ্ধি, সরকারি কর্মীদের বেতন এবং সাশ্রয়ী আবাসনকে গুরুত্ব দেন। বটমসের এ বিজয়ে জর্জিয়ার গভর্নর পদে দুই দশকের বেশি সময়ের রিপাবলিকান নিয়ন্ত্রণের অবসান ঘটেছে। তাঁর সামনে এখন নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি বিভক্ত রাজনৈতিক পরিবেশে অঙ্গরাজ্য পরিচালনার চ্যালেঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত