প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
‘আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী’—বাংলাদেশিদের উদ্দেশে ময়ূখ
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন ভারতীয় সাংবাদিক ও রিপাবলিক বাংলার সাবেক সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের মানুষের অনুভূতিতে তার কোনো বক্তব্য আঘাত দিয়ে থাকলে সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির জনপ্রিয় টকশো ‘ফ্যাক্টচেক’-এর একটি পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়ূখ রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে উপস্থাপক হারুন উর রশীদের সঙ্গে আলোচনায় অংশ নেন বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারও। সেখানে বাংলাদেশ ও ভারতের রাজনীতি এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে ময়ূখ রঞ্জন ঘোষ বলেন, জাতীয়তাবাদী বিশ্বাস থেকে তিনি নিজের অবস্থান নিয়ে লড়াই করছেন। তবে আব্দুন নূর তুষারের বক্তব্য তাকে নতুন করে ভাবিয়েছে।আরও পড়ুন,টেকসই বিনিয়োগে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন তার ভাষ্য, বাংলাদেশের কিছু বিবেচক মানুষ ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কথা বলা বন্ধ রেখেছিলেন বলে তার মনে হয়েছিল। এ প্রসঙ্গে বাংলাদেশের মানুষের উদ্দেশে তিনি বলেন, তার কোনো কথায় কেউ আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিশেষ করে বাংলাদেশের বিবেচক মানুষের অনুভূতিতে আঘাত লাগলে সে জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। ময়ূখ রঞ্জন ঘোষের এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতি ও বিভিন্ন ঘটনাবলি নিয়ে অতীতে তার কিছু মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছিল। তবে এবারের অনুষ্ঠানে তিনি নির্দিষ্ট করে কোন বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন, তা আলোচনার উদ্ধৃত অংশে স্পষ্ট করেননি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত