প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
গ্রিন পৌরসভা বাস্তবায়নে কসবা পৌর প্রশাসক
Sariful Islam ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভাকে সবুজ পরিচ্ছন্ন পরিবেশবান্ধব ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রিন কসবা’ উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ছামীউল ইসলাম। এই উদ্যোগের অংশ হিসেবে পৌর সদরের বিভিন্ন সড়কের পাশে বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছ রোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শুধু সবুজায়ন নয় কসবা পৌরসভার সার্বিক নাগরিক সেবার মানোন্নয়নেও নেওয়া হয়েছে বিভিন্ন কার্যক্রম। এর মধ্যে রয়েছে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, কালভার্ট নির্মাণ জলাবদ্ধতা নিরসন এবং বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম। আরও পড়ুন,ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন! নকশা বাতিলের উদ্যোগ, দুদকের অভিযানএ ছাড়া পৌরবাসীর বিনোদন ও অবসর সময় কাটানোর জন্য কল্যাণসাগর পার্ক স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন ভোরবেলা পৌর এলাকার রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একটি পরিকল্পিত আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার এই উদ্যোগে পরিবেশ সংরক্ষণ নাগরিক সুবিধা বৃদ্ধি এবং শহরের সৌন্দর্যায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘গ্রিন কসবা গড়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌর এলাকার সচেতন নাগরিক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এসব কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে কসবা পৌরসভা একদিন সবুজে ঘেরা পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে পরিচিতি লাভ করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত