প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার তারিখ ঘোষণা
সংবাদ দিগন্ত ||
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৩১ অক্টোবর সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি বছর যেন নষ্ট না হয়, সে লক্ষ্যেই এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার আয়োজন করা হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। আরও পড়ুন, বিচারক সৈয়দ আজাদ সুবহানী পেলেন নতুন দায়িত্বএর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। দুই শ্রেণি মিলিয়ে মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরীক্ষায় খারাপ ফলাফল জীবনের শেষ নয়। যথাযথ প্রস্তুতি ও প্রচেষ্টা থাকলে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে ভালো ফল করতে পারবে। সরকারের এ উদ্যোগের ফলে অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে ১ ডিসেম্বরের পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডের বিস্তারিত নির্দেশনা জানা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত