প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
বজ্রপাতে স্বজনহারা পরিবারগুলোর পাশে প্রশাসন, দেওয়া হলো অর্থ ও চাল
মো: ইনতাজ (বান্দরবান) প্রতিনিধি ||
বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে বজ্রপাতে নিহত দুই ব্যক্তির পরিবার এবং আহত দুই ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাবা সুমাইয়া আক্তার নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন।আরও পড়ুন,গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তাব্যবস্থা সহায়তার আওতায় বজ্রপাতে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা ও ৫০ কেজি চাল এবং আহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা ও ৫০ কেজি চাল প্রদান করা হয়। বজ্রপাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে এ মানবিক সহায়তা দেওয়া হয়েছে। আকস্মিক এ দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের দুর্দিনে পাশে থাকার উদ্যোগ নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত