প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে নিজেদের দখলে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আগামী দুই বছর আইন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এর ফলে রিপাবলিকানদের দখলে থাকা একাধিক সিনেট আসন হাতছাড়া হয়েছে। সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ডারলাইন গ্রাহামকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। প্রায় তিন দশক পর এই অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে জয় পেলেন কোনো ডেমোক্র্যাট প্রার্থী। ১৯৯৮ সালের পর সাউথ ক্যারোলাইনা থেকে আর কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি। এর আগে চলতি বছরের জুলাইয়ে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর তাঁর বোন ডারলাইন গ্রাহামকে সিনেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আরও পড়ুন,ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিক্ষোভপূর্ণ মেয়াদের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত অ্যানি অ্যান্ড্রুজের কাছে পরাজিত হন তিনি। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও অঙ্গরাজ্যটির সাবেক দুই মেয়াদের গভর্নর রয় কুপার। এই আসনের আগের সিনেটর থম টিলিস পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় এখন ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নজরদারি ও তদন্ত চালানোর সুযোগ বাড়বে ডেমোক্র্যাটদের। পাশাপাশি নতুন আইন পাস এবং বিচারক ও গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগের ক্ষেত্রেও প্রশাসনকে বিরোধী দলের সমর্থন বা সমঝোতার প্রয়োজন হতে পারে। এদিকে অভিশংসন প্রক্রিয়ার ক্ষেত্রে একটি সাংবিধানিক বিষয় রয়েছে। প্রেসিডেন্টকে অভিশংসনের অভিযোগ আনতে পারে প্রতিনিধি পরিষদ; আর সিনেটের দায়িত্ব হলো সেই অভিযোগের বিচার করা। সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এনেছে। ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে হোয়াইট হাউস ও কংগ্রেসের সম্পর্ক কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাখছেন পর্যবেক্ষকরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত