প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
মোঃ ফরিদ হোসেন ||
পুলিশ আক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি, সিআর সাজা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও জিএমপি প্রসিকিউশন মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি, সাজাপ্রাপ্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং জিএমপি প্রসিকিউশন মামলার আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাসন থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশ আক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি ২ জন, সিআর সাজা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন এবং জিএমপি প্রসিকিউশন মামলার আসামি ৬ জন রয়েছেন।গ্রেফতারকৃতদের পরিচয়পুলিশ আক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি:১। মোঃ শিমুল ইসলাম (২৫), পিতা- মোঃ বাদশা মিয়া, মাতা- মোছাঃ শেফালী বেগম, স্থায়ী ঠিকানা- মহেশপুর কালীবাড়ী, থানা ও জেলা- জামালপুর। বর্তমান ঠিকানা- ভোগড়া বাইপাস, মোঃ জাহিদুল ইসলামের বাসার ভাড়াটিয়া, থানা- বাসন, গাজীপুর মহানগর।২। মোঃ আব্দুল্লাহ ইসলাম (১৯), পিতা- মোঃ ওবাইদুল সাকিদার, মাতা- মোছাঃ রতনা বেগম, সাং- বড় কুতুবপুর, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া। বর্তমান ঠিকানা- ভোগড়া, বাইপাস, স্কয়ার ফ্যাক্টরির সামনে, থানা- বাসন, গাজীপুর মহানগর।সিআর সাজা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি:৩। মোঃ কামরুজ্জামান সরকার। পিতা- মোঃ নুর মোহাম্মদ। স্থায়ী ঠিকানা- গাজীপুর সদর, গাজীপুর। সংশ্লিষ্ট ঠিকানায় তিনি ইয়াসিন নিটের প্রোপ্রাইটর হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটির ঠিকানা- সৈয়দ আলী মটফর রোড, বাড়ি নং- ০৯, ব্লক-বি, ওয়ার্ড নং- ১৭, পলারমাঠ, বটতলা ফ্যাক্টরি, জয়দেবপুর রোড, গাজীপুর।জিএমপি প্রসিকিউশন মামলার আসামি:৪। মোঃ রনি (২৭), পিতা- মৃত শাহজালাল, মাতা- মৃত তাসলিমা, সাং- জাফর বাজার, থানা- তিতাস, জেলা- কুমিল্লা। বর্তমান ঠিকানা- সালনা, মাহাবুবের বাসার ভাড়াটিয়া, থানা- সদর, গাজীপুর মহানগর।৫। মোঃ আছিমুদ্দিন আরিফ (৩৭), পিতা- মোঃ মোগরউদ্দিন, মাতা- মোছাঃ ময়মনা খাতুন, সাং- নড়াইল কান্দাপাড়া, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ। বর্তমান ঠিকানা- মোগরখাল, ১৫ নম্বর ওয়ার্ড, ৭১ গলি, থানা- বাসন, গাজীপুর মহানগর।আরও পড়ুন,ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি, সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার৬। মোঃ আব্দুল রাজ্জাক (২৭), পিতা- মোঃ সাইদুর রহমান, মাতা- মোছাঃ বুলবুলি বেগম, সাং- দোগাছী, জেলা- জয়পুরহাট। বর্তমান ঠিকানা- চান্দনা, চান্না, রাজ্জাক মাস্টারের বাড়ি, সাধু বাজার, থানা- বাসন, গাজীপুর মহানগর।৭। মোঃ জাহাঙ্গীর আলম (৩৪), পিতা- মৃত গোলাম হোসেন, মাতা- আঞ্জুয়ারা বেগম, সাং- দারুন লালমা, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ। বর্তমান ঠিকানা- ভোগড়া বাইপাস, স্কয়ার ফ্যাক্টরির সামনে, থানা- বাসন, গাজীপুর মহানগর।৮। শ্রী সুশান্ত চন্দ্র পাল (৩৮), পিতা- শ্রী খোকা চন্দ্র পাল, মাতা- মালুতী রানী, সাং- চন্দিপুর, ০৪ নম্বর কুমিতপুর ইউনিয়ন পরিষদ, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর। বর্তমান ঠিকানা- মোগরখাল, ১৫ নম্বর ওয়ার্ড, ৭১ গলি, থানা- বাসন, গাজীপুর মহানগর।৯। মোঃ আলী আকবর খান (৪০), পিতা- মৃত আঃ আজিজ খান, মাতা- মোছাঃ আয়শা খাতুন, সাং- গোপশিলেন্দা, থানা- আমিনপুর, জেলা- পাবনা। বর্তমান ঠিকানা- সাধু বাজার, মধ্যপাড়া, থানা- সদর, গাজীপুর মহানগর।বিশেষ অভিযানে পুলিশের তৎপরতা গাজীপুর মহানগরীর শিল্পাঞ্চল ও আবাসিক এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে পুলিশ আক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি এবং সাজা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের মাধ্যমে আইনগত কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে একসঙ্গে ৯ জনকে গ্রেফতারের ঘটনায় স্থানীয় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার বিষয়টি সামনে এসেছে। গ্রেফতারকৃত ৯ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।