প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক দায় নিয়ে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের কংগ্রেসে দেওয়া ভাষণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন অস্কার পুয়েন্তে। গত বুধবার দেশটির তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। আরও পড়ুন,ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধ করছেন ট্রাম্পএতে ট্রেনের কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। পদত্যাগের ঘোষণা দিয়ে অস্কার পুয়েন্তে বলেন, স্পেনের মতো একটি দেশে এক বছরের কম সময়ের মধ্যে দুটি ভয়াবহ দুর্ঘটনার পর একজন পরিবহনমন্ত্রী তাঁর পদে বহাল থাকতে পারেন না। এর আগে গত জানুয়ারিতেও দেশটিতে ভয়াবহ এক রেল দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি ঘটে। ২০১৩ সালে স্পেনের সান্তিয়াগো দে কম্পোসতেলার কাছে ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়েছিলেন। এবারের দুর্ঘটনাকে আধুনিক ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত