প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১২ জন গ্রেপ্তার
পীর মোহাম্মাদ ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলা,বৈষম্যবিরোধী মামলা, চুরি মামলা, মাদকসেবী এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় তিনজন, বৈষম্যবিরোধী মামলায় দুজন, মাদকসেবী পাঁচজন, চুরি মামলায় একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন—সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখিত কাফুরদী এলাকার ফাহিম প্রধান (২৫) এবং সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে উল্লেখিত হাতকোপা এলাকার আবুল কাশেম মোল্লা (৬৫)। আরও পড়ুন, দেলদুয়ারের বাবুপুরে গ্রামবাসীর চাঁদায় কেনা জমিতে মাঠ করে দিচ্ছেন প্রধানমন্ত্রীসন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার তিনজন হলেন জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার হযরত আলী (৬৪), কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকার মো. শাহ আলম (৪৩) এবং শরীয়তপুরের সখিপুরের বাসিন্দা ও ঢাকার মুগদা এলাকায় বসবাসকারী মো. ইসমাইল হোসেন সিরাজী (৩৮)। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা যুবলীগের ৪৯ নম্বর ওয়ার্ডের সঙ্গে সম্পৃক্ততার তথ্য উল্লেখ করেছে পুলিশ। এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তার পাঁচজন হলেন—মেঘনাঘাট এলাকার মো. করিম সাহ (৩০), মিহাদুল (২২), তাতুয়াকান্দি এলাকার মো. রানা, ফ্রেশ কোম্পানি এলাকার মো. ফয়সাল এবং নাইম (২২)।চুরি মামলায় পটুয়াখালীর দশমিনা এলাকার মফিজুল গাজী (২২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চাঁদপুরের কচুয়া এলাকার সাদ্দাম হোসেন (৩৯) গ্রেপ্তার হয়েছেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১২ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত