প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন
জসিম উদ্দীন ||
গাজীপুরের শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ। আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কর্মস্থলগামী শ্রমিক, শিক্ষার্থী, যাত্রী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।আরও পড়ুন,মহেশপুর সীমান্তের ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারপরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয়দের মতে, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-ভাতা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ রয়েছে। শ্রমিকদের দাবি যথাযথভাবে বিবেচনা করে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত আলোচনায় বসা প্রয়োজন। সংশ্লিষ্ট মহলের প্রতি শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনা, শিল্পকারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং মহাসড়কে জনদুর্ভোগ এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। শ্রমিকদের দাবি—ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনযাপন। অন্যদিকে শিল্পাঞ্চলে শান্তি, নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখাও জরুরি। আলোচনার মাধ্যমে দ্রুত সংকট নিরসনই এখন প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত