প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনার জার্সি ছাড়লেও থামেনি মেসির গোলবন্যা
সংবাদ দিগন্ত ||
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে গোল ও অ্যাসিস্টে অবদান রাখার পাশাপাশি মাঠে তাঁর গতি, ড্রিবলিং ও সৃজনশীলতা দেখে প্রশ্ন উঠছে আর্জেন্টিনার জার্সিতে কি সত্যিই আর কিছু দেওয়ার ছিল না এই কিংবদন্তির? গত ৩১ আগস্ট আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে মেসি বলেছিলেন, ‘আমার যা কিছু ছিল, সব দিয়েছি। আর কিছুই দেওয়ার নেই।’ তাঁর এই ঘোষণায় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন সমর্থকেরা। তবে অবসরের পরের পারফরম্যান্স যেন সেই বক্তব্যকেই নতুন করে আলোচনায় এনেছে। অবসরের ঘোষণা দেওয়ার পর ইন্টার মায়ামির হয়ে ১২ ম্যাচে ৯ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন মেসি। এর সঙ্গে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে খেলা শেষ ম্যাচটি যুক্ত করলে হিসাব দাঁড়ায় ১২ ম্যাচে ৯ গোল ও ৮টি অ্যাসিস্ট। আরও পড়ুন,সিরিজে সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশঅন্যদিকে, অবসরের ঘোষণার আগে ক্লাব ফুটবলে তাঁর সর্বশেষ ১২ ম্যাচে গোল ছিল ১১টি, অ্যাসিস্ট ৯টি। সম্প্রতি আটলান্টার বিপক্ষে মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে গোল করেন মেসি। একই ম্যাচে বক্সের ভেতর তিন ডিফেন্ডারকে কাটিয়েও গোল করেন তিনি। বয়সে ছোট ও শারীরিকভাবে এগিয়ে থাকা প্রতিপক্ষদের বিপক্ষেও তাঁর দক্ষতা ও গতির প্রমাণ মিলেছে। মেসির এমন পারফরম্যান্স দেখে আর্জেন্টিনার সমর্থকদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, জাতীয় দলের হয়ে আরও কিছুদিন খেলা চালিয়ে গেলে কি দলটি আরও উপকৃত হতো? তবে জাতীয় দলের দায়িত্ব ও প্রত্যাশার চাপ থেকে সরে এসে ক্লাব ফুটবল উপভোগ করতেই হয়তো অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হাজার গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্য কিংবা নিছক খেলাটির প্রতি ভালোবাসা যে কারণেই মেসি খেলা চালিয়ে যান না কেন, তাঁর পায়ের জাদু এখনো অমলিন। জাতীয় দলের জার্সি তুলে রাখলেও মাঠের পারফরম্যান্সে তিনি বুঝিয়ে দিচ্ছেন, ফুটবলকে দেওয়ার মতো তাঁর এখনো অনেক কিছু রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত