প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
সিরিজে সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ
সংবাদ দিগন্ত ||
প্রথম টেস্টে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশকে নিয়ে সতর্ক ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। বুধবার থেকে সিলেটে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকরা সর্বশক্তি নিয়ে মাঠে নামবে বলে মনে করছেন তিনি। ঢাকায় অনুষ্ঠিত প্রথম টেস্টে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই জয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না ক্যারিবীয় কোচ। বরং ঘরের মাঠে বাংলাদেশকে হারানো যে সহজ হবে না, তা ভালোভাবেই জানেন তিনি। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে আগে থেকেই চেনেন ড্যারেন স্যামি। স্যামি যখন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ছিলেন, তখন সিমন্স ছিলেন দলটির কোচ। তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ক্যারিবীয়রা। সেই অভিজ্ঞতা থেকেই স্যামির বিশ্বাস, সিরিজে ঘুরে দাঁড়াতে বাংলাদেশকে নিয়ে কার্যকর পরিকল্পনা তৈরি করবেন ফিল সিমন্স। এ প্রসঙ্গে স্যামি বলেন, ফিল কোনো কিছুই সহজভাবে নেবেন না। তিনিও জিততে চান। আরও পড়ুন,ঘরের মাঠে সাফের প্রস্তুতি নিয়ে প্রশ্নবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশেরও নিজস্ব লক্ষ্য রয়েছে। স্যামি আরও জানান, নিজের দলের খেলোয়াড়দের মধ্যে ক্ষুধা, দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রমের মানসিকতা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেখতে পাচ্ছেন তিনি। সিলেটে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য দল প্রস্তুত বলেও মনে করেন ক্যারিবীয় কোচ। তবে খেলোয়াড়দের বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে না নেওয়ার সতর্কবার্তা দিয়েছেন স্যামি। তার মতে, নিজেদের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়। তিনি মনে করিয়ে দেন, এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ছিল বাংলাদেশ। তাই সিলেট টেস্টে কী ঝুঁকির মুখে রয়েছে, সে বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ দল পুরোপুরি সচেতন। এখন দেখার বিষয়, ড্যারেন স্যামির সতর্কবার্তার মধ্যেই সিলেটে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাতে পারে কি না বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত