প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের কারখানায় বিস্ফোরণে আতঙ্ক
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জের একটি কারখানায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত ওই শ্রমিকের নাম নাইমুল হাসান। বয়স ৩৫ বছর। তিনি কারখানার মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে আহত অন্য তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার তথ্য জানিয়েছেন। আরও পড়ুন,শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরের মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থানতবে পুলিশের পক্ষ থেকে চারজন আহত হওয়ার কথা বলা হলেও সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম জানিয়েছেন, এ ঘটনায় একজন শ্রমিক দগ্ধ হয়েছেন। রেজাউল করিমের ভাষ্য অনুযায়ী, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে ওই শ্রমিক দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। তবে বিস্ফোরণের কারণ এবং হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত