প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু
সংবাদ দিগন্ত ||
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এ মহড়া চলবে। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান এবং চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার (২ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দুই বাহিনীর প্রস্তুতি জোরদার করা এবং যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কৌশল গড়ে তোলাই এ মহড়ার মূল লক্ষ্য। এতে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন।আরও পড়ুন,২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভামহড়ার মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা ও প্রস্তুতি বাড়বে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন এ যৌথ মহড়া। এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরও গভীর হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত